শেরপুর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে বুধবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক কমিটির শেরপুর সদর উপজেলার প্রতিনিধি ইঞ্জি. মো. লিখন মিয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, ময়মনসিংহ বিভাগীয় সার্চ কমিটির প্রধান তত্ত্বাবধায়ক ও কেন্দ্রীয় সংগঠক রফিকুল ইসলাম আইনী, সংগঠক আবুল বাশার, সদস্য হিফজুর রহমান বকুল প্রমুখ।
সভায় এনসিপির শেরপুরের ৫ উপজেলার সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শেরপুর জেলার কমিটি গঠন ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।




