ads

শনিবার , ১৫ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাহাঙ্গীর হোসেন, নকলা
মার্চ ১৫, ২০২৫ ২:৩৯ পূর্বাহ্ণ

শেরপুরের নকলায় উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শুক্রবার বিকেলে স্থানীয় নকলা শাহরিয়া ফাযিল মাদ্রাসা মাঠে ওই আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ।

Shamol Bangla Ads

উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মোল্লা।

আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ছায়েদুল হক লাঞ্জু, পৌর বিএনপি’র সদস্য সচিব আনোয়ার হোসেন, শহর যুবদলের আহবায়ক মশিউর রহমান লোটাস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুরাদুজ্জামান মাসুম।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!