ads

শুক্রবার , ৮ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাটমোহরে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৮, ২০১৩ ৩:৪৯ অপরাহ্ণ

las-uddarচাটমোহর (পাবনা) সংবাদদাতা : পাবনার চাটমোহরে আরিফুল ইসলাম বাপ্পি (১৮) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৮ নভেম্বর শুক্রবার সকালে স্থানীয় রতনপুর ব্রিজ এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। আরিফুল ইসলাম বাপ্পি উপজেলার কুবিরদিয়ার গ্রামের আখের উদ্দিনের ছেলে ও চাটমোহর পলিটেকনিক ইন্সটিউিটের একাদশ শ্রেনীর দ্বিতীয় বর্ষের ছাত্র।
জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বাপ্পি হাঁটতে বাড়ির বাইরে বের হয়। সকাল সাতটার দিকে রতনপুর ব্রিজ এলাকায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তার স্বজনদের খবর দিলে বাপ্পিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সী জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে বাপ্পির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
error: কপি হবে না!