ads

শনিবার , ১৮ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় দেশে আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১১৯০

খবর টি পড়েছেন : ১৪৩
করোনায় দেশে আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১১৯০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে এক হাজার ১৯০ জনের মধ্যে। ১৮ সেপ্টেম্বর শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জন। তাদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৮২ জনের।

Shamol Bangla Ads

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯ হাজার ৬৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় শনাক্ত হার এসেছে ৬ দশমিক ০৫ শতাংশ। উল্লেখিত সময়ে ঢাকা বিভাগে ৬৭৬ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যার মধ্যে শুধু ঢাকা মহানগরীরই ৫৩৩ জন।
২৪ ঘণ্টায় যে ৩৫ জন মারা গেছেন, তাদের মধ্যে ১৯ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম বিভাগের ৬ জন, রাজশাহীর ৩, খুলনার ৩, বরিশালের ১, সিলেট ২ এবং রংপুর বিভাগে একজন মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।

এদিকে একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৬৪৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৪ লাখ ৯৮ হাজার ৬৫৪ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ই-কমার্সের যে সংকট তৈরি হয়েছে তা বেশিদিন থাকবে… পরবর্তী সংবাদ আন্তর্জাতিক বাজারে কমলে দেশেও তেল-চিনির দাম কমবে :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads