স্টাফ রিপোর্টার : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে একটি দুর্গা প্রতিমা ভাংচুরের ঘটনায় সীমান্ত অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ২১ সেপ্টেম্বর দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ওই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।

জানা যায়, ঝিনাইগাতী উপজেলার প্রতাপ নগর এলাকায় ২০ সেপ্টেম্বর শনিবার গভীর রাতে দূর্বৃত্তরা স্থানীয় মন্দিরের দুর্গা গণেশ মূর্তির মাথা ও হাত ভেঙ্গে মাটিতে গুড়িয়ে দেয়। খবর পেয়ে রবিবার সকালে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খাঁন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল সেন গুপ্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই ঘটনায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার সাপেক্ষে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন।
এব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মেহেদুল করিম প্রতিমা ভাংচুরের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছ্।ে দোষীদের ধরতে পুলিশী অভিযান চলছে।









