ads

রবিবার , ২০ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে মাসব্যাপি চারু ও কারু কলার প্রশিক্ষণ কর্মশালা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২০, ২০১৪ ৫:০১ অপরাহ্ণ
জামালপুরে মাসব্যাপি চারু ও কারু কলার প্রশিক্ষণ কর্মশালা

জামালপুর প্রতিনিধি : ’কর্মদক্ষতাই মানুষের পরম বন্ধু, অভিজ্ঞতা সনদের চেয়েও মূল্যবান’ এ শ্লোগানকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে মাসব্যাপী চারু ও কারু কলার প্রশিক্ষণ কর্মশালা ১৫ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের (এসিএমবিএফ) প্রকল্প পরিচালক মো: শাহ্ জামাল এর আয়োজন করেন। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি ও সৈকত সাহিত্য সংসদের সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন-এসিএমবিএফ’র মেলান্দহ শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজীউর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন-ভাষা সৈনিক, কথা সাহিত্যিক ও সাংবাদিক আব্দুল জলিল। এসিএমবিএফ’র চেয়ারম্যান মো: দুলাল মিয়া কর্মশালার শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা মুক্তিযোদ্বা সংসদের সাবেক কমান্ডার সরকার আ: সালাম বকুল, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সোসাইটির চেয়ারম্যান এস.এম.হাবিবুল­াহ হাবিব, মাধবীলতা প্রকাশনীর চেয়ারম্যান কবি হাসনা হেনা, চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ কিসমত পাশা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ জহরুল ইসলাম, মেলান্দহ উমির উদ্দিন পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন তালুকদার, বাঘাডোবা হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মিজান উল মওলা, সৈকত সাহিহত্য সংসদের সভাপতি কথা সাহিত্যিক এস.এম. জুলফিকার আলী লেবু, প্রিন্সিপাল হেলালুর রহমান, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ডা: ধ্র“বজ্যোতি ঘোষ মুকুল, রেফারী সমিতির সভাপতি ও মাহমুদপুর হাই স্কুলের সহকারি শিক্ষক হাফিজুর রহমান, রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মোত্তালিব মোল­া, ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদ রানা প্রমুখ। কর্মশালায় শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করেন। উলে­খ্য, প্রতিটি হাই স্কুলে চারু ও কারু কলার বিষয়টি বাধ্যতামূলক হলেও মেলান্দহ উপজেলার কোন প্রতিষ্ঠানেই উক্ত বিষয়ে কোন শিক্ষক-শিক্ষিকা নাথাকায় কর্মশালাটির আয়োজন করা হয়। পরবর্তীতে ৬৪জেলায় কর্মশালার মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের এ বিষয়ে দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহ্ জামালের লেখা ’মা-মাটির কষ্ট’ বই বিক্রির টাকায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন-শিল্পী আবুল কাশেম আকাশ ও আব্দুর রউফ হীরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!