ads

সোমবার , ৪ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে ৫০ হাজার টাকাসহএক ছিনতাইকারী আটক

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৪, ২০১৩ ৭:৫৮ অপরাহ্ণ
মৌলভীবাজারে ৫০ হাজার টাকাসহএক ছিনতাইকারী আটক

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে নগদ টাকাসহ মশিউর রহমান বিলাস (২০) নামে এক ছিনতাইকারী আটক করেছে পুলিশ। সোমবার ভোরে শহরের কাজিরগাঁও এলাকা থেকে অভিযান চালিয়ে নগদ ৫০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়।
আটক মশিউর গাইবান্ধা জেলার থানাসিঙ্গর গ্রামের  খলিলুর রহমানের ছেলে। সে বর্তমানে কাজিরগাঁও এলাকার নাজির উদ্দিনের বাড়িতে বসবাস করে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে টেংরামারা সমবায় সমিতির লোকজন ১ লাখ ৩২ হাজার টাকা মৌলভীবাজার সোনালী ব্যাংকে জমা দিতে নিয়ে যাওয়ার সময় প্রতিমধ্যে মশিউর রহমান ও তার সহযোগী একটি মোটর সাইকেলযোগে টিকেরগাঁও এলাকায় গতিরোধ করে তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সমিতির লোকজনের হাতের ব্যাগে র্খাা টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। পরে টেংরামারা সমবায় সমিতির নেতৃবৃন্দ থানায় অভিযোগ দিলে মৌলভীবাজার মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে কাজিরগাঁও এলাকার নাজির উদ্দিনের বাড়ি থেকে সোমবার ভোরে মশিউর রহমানকে নগদ ৫০ হাজার টাকাসহ আটক করা হয়।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মশিউর রহমানের ছিনতাই কাজে সহযোগীকে গ্রেফতারসহ অবশিষ্ট টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে ।

Need Ads
error: কপি হবে না!