ads

রবিবার , ৬ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালিয়ায় অধ্যক্ষের মোটরসাইকেল চুরি

খবর টি পড়েছেন : ২২২
কালিয়ায় অধ্যক্ষের মোটরসাইকেল চুরি
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। প্রায় প্রতি রাতেই চুরি, ডাকাতিসহ দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। অথচ পুলিশ নিরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে। আইন শৃংখলার অবনতিতে সাধারণ জনগণ চরম উৎকন্ঠা আর উদ্বেগের মধ্যে রয়েছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে কালিয়ার হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আবু রেজা মোল্যার বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ঘরের তালা ভেঙ্গে দরজা খুলে ওই অধ্যক্ষের একটি কালো রঙের ১৩৫ সিসির ডিসকভারী হাইড্রোলিক মোটর সাইকেল ( রেজিঃ নং- খুলনা মেট্রো-এল-এ-১১-২৭১২) চুরি করে নির্বিঘেœ পালিয়ে গেছে।

Shamol Bangla Ads

পুলিশ ও বিশ্বস্থ সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের বাসিন্দা ও হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আবু রেজা মোল্যা শুক্রবার রাতে খাবার খেয়ে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে সেহরীর খাবার খেতে ঘুম থেকে জেগে ঘরের দরজা খুলা দেখে ঘরের মধ্যে গিয়ে লক্ষ্য করেন তার ব্যবহৃত মোটরসাইকেলটি নেই। বিষয়টি তিনি স্থানীয় পুলিশ ক্যাম্প ও থানা পুলিশকে জানালেও তার চুরি যাওয়া মোটরসাইকেলটি এ পর্যন্ত উদ্ধার হয়নি। একটি সংঘবদ্ধ চোরের দল শক্রতামূলকভাবে মোটরসাইকেলটি চুরি করেছে বলে অধ্যক্ষ আবু রেজা মোল্যা জানিয়েছেন।

নড়াইলের দানবীর ফাজেল আহম্মদ মোল্যার বংশধর আঃ রউফ মোল্যার ইন্তেকাল

বিশিষ্টজনদের শোক জ্ঞাপন

নড়াইলের দানবীর ফাজেল আহম্মদ মোল্যার বংশধর বিশিষ্ট সমাজসেবক মোঃ জাকির হোসেন মোল্যা পিতা আব্দুর রউফ মোল্যা (৭৮) রোবাবর ভোরে বার্ধক্যজনিত কারণে কালিয়া উপজেলার পেড়লী গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……….. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ৫কন্যা, নাতী-নাতনী ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। ওইদিন বাদ আছর মরহুমের জানাজা শেষে স্থানীয় সার্বজনীন গোরস্তানে দাফন করা হয়েছে। পীরোলী খানকাহ শরীফের গদ্দিনশীন পীর আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক আবু জাফর মরহুমের জানাজা করেন। তার জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, আলেম-ওলামা, জনপ্রতিসহ নানাবিধ শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
আঃ রউফ মোল্যার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আবু রেজা মোল্যা, গভর্ণিং বডির সদস্য শিকদার মাহমুদুল হক, কলেজ বাস্তবায়ন কমিটি সাধারণ সম্পাদক আব্দুস ছালাম ভূঁইয়া, ১১নং পেড়লী ইউপি চেয়ারম্যান আনিসুল ইসলাম বাবু, পুরুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোল্যা সিদ্দিকুর রহমান, ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিমোহন বিশ্বাস, ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ইমরানুল হক মিসা মোল্যা, নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হুমায়ূন কবির রিন্টু, সাধারণ সম্পাদক এম এম মাসুম রেজা, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, পেড়লী ইউনিয়ন যুবলীগ সভাপতি নজরুল ইসলাম শেখ, পশ্চিম পেড়লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহুরুল হক, ইসলামী আদর্শ দাখিল মাদ্রাসার সভাপতি মোস্তফা শেখ, পিরোলী বাজার বণিক সমিতির সভাপতি ইউপি সদস্য শেখ মোফাজ্জেল হোসেন, সাবেক সভাপতি আব্দুল মান্নান পানু শেখ ও মোল্যা মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু মুসা রানা, প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বগুড়ায় নবাব সিরাজ উদ্দৌলার ২৫৭তম শাহাদত বার্ষিকী পালিত পরবর্তী সংবাদ রাজাপুরের বিষখালি নদী থেকে ৯ বছর ধরে অবৈধ…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads