ads

শনিবার , ২২ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দক্ষিনাঞ্চলে শীতের প্রকোপ শুরু

খবর টি পড়েছেন : ১৮৯
দক্ষিনাঞ্চলে শীতের প্রকোপ শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Winterআমতলী (বরগুনা) প্রতিনিধি : দক্ষিনাঞ্চলে শুরু হয়েছে শীতের প্রকোপ। দিনের বেলায় সূর্যের মুখ দেখা গেলেও তাপমাত্রা কমছে দিন দিন। এত দিন যারা হালকা কাপড় গায়ে জড়িয়ে বের হতেন তাদের সবাই এখন ভারি কাপড় পরছেন। বরগুনা, আমতরী, তালতলী, কলাপাড়া , মহিপুর এলাকায় সকাল ১০টার পর তেমন ঠান্ডা অনুভূত না হলেও বিকেল গড়াতে-না-গড়াতেই বইতে শুরু করছে শীতের হাওয়া। দিনের বেলায় খুব একটা ঠান্ডা না লাগলেও রাতে পড়ছে ঘন কুয়াশা। সকালে ঘাসের ডগায় বৃক্ষরাজির পাতায় পাতায় জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের বার্তা। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার কারণে জেঁকে বসতে শুরু করেছে শীত। যারা লেপ, কম্বল, কাঁথা তুলে রেখেছিলেন তারা সেগুলো বের করতে শুরু করছেন। আবার কেউ কেউ নতুন লেপ তোষক ও শীতের কাপড় তৈরি করে নিচ্ছেন।
শীতের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। ফুটপাথের দোকানগুলোতে ভিড় জমাতে শুরু করেছেন নি¤œ আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও। বিত্তশালীরা ছুটছেন অভিজাত বস্ত্র বিপণিগুলোতে। শীত আসছে তাই এত আয়োজন মানুষজনের। এ দিকে আবহাওয়ার পরিবর্তনের কারণে দেখা দিচ্ছে শীতজনিত সর্দি, ঠান্ডা কাশিসহ নানা রকমের রোগ। শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে দিন দিন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা: ইসমত আরা কলি বলেন, শীতজনিত কারণে রোগী আসছে হাসপাতালে। আমরা সাধ্যানুযায়ী চিকিৎসা দিয়ে যাচ্ছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু পরবর্তী সংবাদ সন্ত্রাসবাদী ও অশান্তি তৈরি করা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads