ads

মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রেসিডিয়ামে ক্রমোন্নতি মতিয়া চৌধুরীর

খবর টি পড়েছেন : ২১৫
প্রেসিডিয়ামে ক্রমোন্নতি মতিয়া চৌধুরীর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

matia_chowdhuryশ্যামলবাংলা ডেস্ক : শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের তৃতীয় দফার সফল কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ফের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন। ২৩ অক্টোবর রবিবার দলের ২০তম জাতীয় কাউন্সিল অধিবেশনে তিনি দ্বিতীয় দফায় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। তবে এবার ১৬ সদস্যের প্রেসিডিয়ামের মধ্যে ঘোষিত ১৪ জনের তালিকায় সংসদ উপ-নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর অবস্থান প্রথম ও মতিয়া চৌধুরীর অবস্থান দ্বিতীয়। অর্থাৎ পূর্বের কমিটির অবস্থান অনুযায়ী এবার মতিয়া চৌধুরীর ক্রমোন্নতি হয়েছে। পূর্বের ১৩ সদস্যের প্রেসিডিয়ামে তার অবস্থান ছিল সপ্তম।
জানা যায়, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের মনোনয়নে ৩ দফায় নির্বাচিত সংসদ সদস্য, বাংলার অগ্নিকন্যা  বেগম মতিয়া চৌধুরী ১৯৮০ সনে ন্যাপ ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন। পরবর্তীতে তিনি দলের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। এরপর পদোন্নতি পেয়ে তিনি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সদস্য হন। এবারের কেন্দ্রীয় কাউন্সিলকে কেন্দ্র করে প্রেসিডিয়ামে তার থাকা না থাকা নিয়ে ছিল নানা গুঞ্জন। সাবেক বামপন্থীদের উত্থান ঠেকাতে তৎপর দলের একটি অংশের আশা ছিল তিনি প্রেসিডিয়াম থেকে সটকে পড়তে পারেন। এছাড়া শেরপুর জেলা আওয়ামী লীগের সাথেও তার টানা-পোড়েন চলছিল। ওই টানা-পোড়েনের কারণে মতিয়া চৌধুরীর অজান্তেই ফাতেমাতুজ্জহুরা শ্যামলীকে শেরপুরের প্রথম সংরক্ষিত সাংসদ করতে যে পটুতার পরিচয় দিয়েছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সেই নেতারাই এবার তার মতামত উপেক্ষা করে জেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদনে সক্ষম হয়েছেন। ইত্যকার বিষয় নিয়ে অনেকেই মতিয়া চৌধুরীর অবস্থান নিয়ে নানা প্রশ্ন তুললেও অবশেষে সেই তিনিই এবারও প্রেসিডিয়ামে বহাল হলেন ক্রমোন্নতি নিয়ে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আ’লীগের সম্পাদকমণ্ডলীর ২২ সদস্যের নাম ঘোষণা পরবর্তী সংবাদ নভেম্বরে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads