ads

বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০১৩ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিয়ানগরে সহিংসতায় ৬ শতাধিক জামায়াত-বিএনপির নেতাকর্মীর নামে মামলা : গ্রেফতার ১৫

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩১, ২০১৩ ১২:৩৪ অপরাহ্ণ

pirojpur-map-BPNসুমন মল্লিক, জিয়ানগর (পিরোজপুর) : জিয়ানগরে ১৮ দলীয় জোটের হরহালে সহিংসতার ঘটনায় পৃথক তিনটি মামলায় ইউপি চেয়ারম্যানসহ বিএনপি-জামায়াত ও শিবিরের ৬ শতাধিক নেতাকর্মীকে আসামী করে ইন্দুরকানী থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।  ২৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে মামলা ৩ টি দায়ের করা হয়। ওই মামলায় এ পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
যুবলীগ কর্মী স্বপন শীল হত্যার ঘটনায় বালিপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আলমগীর সেপাই বাদী হয়ে বালিপাড়ার ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জুকে প্রধান আসামী করে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফায়জুল কবির তালুকদার, ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল কালাম শিকদার, উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান, সেক্রেটারী মাওঃ আঃ হাই, জামায়াত নেতা আলতাফ হোসেন, বিএনপি নেতা নান্নু পঞ্চায়েত, দুলাল ফকির, শিবির নেতা রাতুল পঞ্চায়েত সহ এজাহারে উলে¬খিত ৫৭ এবং অজ্ঞাত ৪ শতাধিক নেতাকর্মীকে আসামী করা হয়। অপর দিকে যুদ্ধাপরাধ মামলার অন্যতম স্বাক্ষী ও সাঈদীর মামলার বাদী মাহবুবুল আলমের বাড়ীতে ভাংচুরের ঘটনায় মাহবুবুল আলম বাদী হয়ে বালিপাড়ার ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জুকে প্রধান আসামী করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাকসহ ১৫ বিএনপি জামায়াতের নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাত ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে বালিপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু সাংবাদিকদের জানান, আমি বালিপাড়া ইউনিয়ন পরিষদ থেকে টানা ৩ বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমাকে হেয় করার জন্য মিথ্যা মামলা দেয়া হয়েছে। ঘটনার দিন আমি এলাকায়ই ছিলাম না।
জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যক্ষ আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, আমাদের নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। যারা ঘটনার সাথে জড়িত তাদের শাস্তি দেয়া হোক। মিথ্যা মামলা দিয়ে আন্দোলনকে দমন করা যাবে না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!