তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ১৩ নভেম্বর বৃহস্পতিবার সোয়া ১২টায় কুমিল্লা ক্লাবের ৫ম তলায় গ্রামীণফোনের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে গ্রামীণ ফোন লিমিটেডের হেড অফ এক্সটার্নাল কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল বলেছেন- কুমিল্লাায় গ্রাহকদের আরো উন্নত সেবা প্রদানের অঙ্গীকার গ্রহণ করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন। বর্তমানে কুমিল্লা অঞ্চলে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা প্রায় ৪২ লাখ। এর মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা ৭ লাখেরও বেশী। তিনি আরও বলেন- গ্রাহকদের সন্তুষ্টি অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। আর এজন্য প্রাথমিকভাবে আমরা আমাদের ৫ কোটি গ্রাহকের শক্তিশালী নেটওয়ার্ক ব্যবস্থা আরো দৃঢ় করার পদক্ষেপ গ্রহণ করেছি। এর আওতায় আমরা বিবিধ ভয়েস এবং ডাটা সেবা উপস্থাপন করতে যাচ্ছি। সম্প্রতি গ্রামীণফোন ৫ কোটি গ্রাহকের মাইল ফলক অর্জন করেছে। আর প্রতিষ্ঠানটির পরবর্তী লক্ষ্য হচ্ছে “সবার জন্য ইন্টার নেট” পৌঁছে দেবার আকাঙ্খায় আগামি ৫ বছরে ৫ কোটি ইন্টারনেট গ্রাহককে সেবা প্রদান করা। এই লক্ষ্য অর্জনে গ্রামীণফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ফায়ারফক্স অপারেটিং সিস্টেমের এবং অন্যান্য সাশ্রয়ী স্মার্টফোন। এছাড়াও প্রতিষ্ঠানটি ইন্টারনেট বিষয়ে সচেতনা সৃষ্টি এবং স্থানীয় তথ্য সম্বলিত অ্যাপ তৈরীতে উৎসাহ দিচ্ছে। পুরো দেশজুড়ে সর্বপ্রথম থ্রিজি সেবা পৌঁছে দিয়েছে গ্রামীণফোন যার মধ্যে কুমিলা অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের জন্য গ্রামীণফোন অতি স¤প্রতি “কাস্টেমার ফার্স্ট” উদ্যোগ প্রচরন করেছে যার সাহায্যে গ্রামীণফোন কর্মকর্তারা তাদের বন্ধুদের এবং পরিবারের, এমনকি অন্যান্য গ্রামীণফোন গ্রাহকদের, গ্রামীণফোন সেবা সম্পর্কিত জিজ্ঞাসার উত্তর দিতে পারবেন। তালাত কামাল আরও বলেন- টেলিনর গ্রুপের অংশ গ্রামীণফোন ৫ কোটি গ্রাহক নিয়ে বাংলাদেশের নেতৃস্থানীয় টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে এ প্রতিষ্ঠার পর থেকে গ্রামীণফোন দেশের বৃহত্তর সেলুলার নেটওয়ার্ক গড়ে তুলেছে, যার আওতায় আছে জনসংখ্যার প্রায় ৯৯ ভাগ।
ওই সংবাদ সম্মেলনে কুমিলায় কর্মরত সাংবাদিকদের নানাহ প্রশ্নের জবাব দেন- গ্রামীণ ফোন লিমিটেডের হেড অফ এক্সটার্নাল কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল, গ্রামীণ ফোন লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: হাসান, গ্রামীণ ফোন লিমিটেড কুমিলার হেড অফ রিওজিয়ন মোঃ আতিকুল হোসেন ও স্পেশালিস্ট পাবলিক রিলেশান্স মোঃ তানভীর আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন- কুমিলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ।









