ads

বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিপ্লবী রবি নিয়োগী‘র ১১৫ তম জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৩০, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ

অগ্নিযুগের সিংহ পুরুষ, যুগ-যুগান্তরের মানবমুক্তির লড়াইয়ের মহান নেতা বিপ্লবী রবি নিয়োগী সবসময় মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিপ্লবী রবি নিয়োগী বিভিন্ন মেয়াদে ৩৪ বছর কারাভোগ করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি আন্দামান কালাপানির নির্বাসন দণ্ডও খেটেছেন। তিনি কেবল রাজনীতিকই ছিলেন না, সামাজিক-সাংস্কৃতিক সংগঠক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। দৈনিক সংবাদে সাংবাদিকতার মাধ্যমে সাধারন মানুষর দু:খ-দুর্দশার চিত্র এবং সমাজের অসংগতি তুলে ধরে সমাজ সংস্কারে অবদান রেখেছেন। তার মতো সমাজ সংস্কারক, অসাম্প্রদায়িক চেতনার মানুষের আজ খুব অভাব। রবি নিয়োগী আজ আমাদের মধ্যে নেই, তবে তিনি বেঁচে আছেন তার কর্মে-আদর্শে। ৩০ এপ্রিল বুধবার নিজ জন্মভুমি শেরপুরে বিপ্লবী রবি নিয়োগীর ১১৫ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ শহরের নিউমার্কেট সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বিপ্লবী রবি নিয়োগীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ এবং মেডিকেল ও আইন পড়ুয়া দরিদ্র পরিবারের দুই নারী শিক্ষার্থীর মাঝে মানবিক সহায়তার অর্থ প্রদান করা হয়।

প্রবীণ সাংবাদিক ও সভাকক্ষ পরিচালনা পর্ষদের সভাপতি সুশীল মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস, বিপ্লবীর নাতি শুভজিত নিয়োগী প্রমুখ। অনুষ্ঠানে সভাকক্ষের সদস্য এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, বিপ্লবী রবি নিয়োগী ১৯০৯ সালের ৩০ এপ্রিল শেরপুর শহরের পুরাতন গোহাটা এলাকায় জন্মগ্রহণ করেন এবং ২০০২ সালের ১০ মে ইহলোক ত্যাগ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!