ads

রবিবার , ১৭ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার বলিউডে অভিনেতা যশ

খবর টি পড়েছেন : ২০৫
এবার বলিউডে অভিনেতা যশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

টলিউড পাড়ি দিয়ে এবার বলিউডে স্বপ্নের উড়ান দিলেন টলিগঞ্জের ‘গ্যাংস্টার’ যশ। টি-সিরিজ ব্যানারে বলিউডে ডেবিউ হচ্ছে নায়কের। ‘সানাম তেরি কাসাম’ খ্যাত পরিচালক জুটি বিনয় সাপ্রু ও রাধিকা রাওয়ের পরিচালনায় এই সিনেমায় যশ জুটি বাঁধবেন দিব্যা খোসলা কুমারের সঙ্গে। এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। তবে যশের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, ইতিমধ্যেই সিনেমার প্রথম পর্বের শুটিংও সেরে ফেলেছেন অভিনেতা। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি, তবে এই মাসেই ছবি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে প্রযোজনা সংস্থা। এই ছবির একদম কেন্দ্রীয় চরিত্রে থাকছেন যশ। উত্তর-পশ্চিম ভারতে ছবির প্রথম ভাগের শুটিং হয়েছে। পরবর্তী শেডিউল মুম্বাইয়ে।

Shamol Bangla Ads

জানা যায়, ছবিতে যশ-দিব্যা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মিজান জাফরি। টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার পত্নী, দিব্যার ভাইয়ের চরিত্রে দেখা মিলবে পার্ল ভি পুরীর।

রোম্যান্টিক ফ্যামিলি ড্রামা যশ-দিব্যার এই ছবি। নুসরাতের স্বামী এই ছবিতে চুটিয়ে রোম্যান্স করবেন জন আব্রাহামের ‘সত্যমেব জয়তে ২’ নায়িকার সঙ্গে। দুজনের রসায়ন নাকি ইতিমধ্যেই নজর কাড়ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে রূপকথা হলে বসে সাইকো দেখলেন রোশান, পূজা… পরবর্তী সংবাদ ব্যাংকে ৫ হাজার টাকাও নেই, আয় ব্যয় করি…