ads

রবিবার , ৮ নভেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় প্রথমমান ও অনন্যমান অর্জনকারীদের সংবর্ধনা

খবর টি পড়েছেন : ৯৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জাতীয় রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় প্রথমমান ও অনন্যমান অর্জনকারী সাত জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৭ নভেম্বর শনিবার রাতে শহরের আইনজীবী সমিতি হলরুমে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে এই সংবর্ধনা দেয়া হয়। সংগঠনের সভাপতি সঞ্চিতা হোড় দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া।

Shamol Bangla Ads

সংবর্ধনা উপ-কমিটির আহবায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শিব শংকর কারুয়া, শেরপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও খেলাঘর সংগঠক ইমাম হোসেন ঠান্ডু, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং ‌জাতীয় রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা প্রথমমান অর্জনকারী অনুপম বসাক তিলক, নন্দন সংগীত নিকেতনের পরিচালক দেবাশীষ মিলন, প্রথমমান প্রাপ্ত শিল্পী আফসানা জাহান আপন প্রমুখ।

অনুষ্ঠানে জাতীয় রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় ২০২৬ সালে প্রথমমান প্রাপ্ত আঞ্জুমান আরা মেঘলা, ২০২৪ সালে প্রথমমান প্রাপ্ত স্বপ্নীল হোড়, আফসানা জাহান আপন, ও তাসনোভা তাবাসসুম প্রতীতি, ২০২২ ও ২০১৯ সালের প্রথমমান প্রাপ্ত মাহজাবীন মুবাশশীরা মাইশা, ২০১৯ সালে প্রথমমান প্রাপ্ত অনুপম বসাক তিলক এবং ২০১৯ সালে অনন্যমান এবং ২০১১ সালে প্রথমমান প্রাপ্ত তাহমিদ ওয়াসীফ ঋভুকে সংবর্ধনা ও সম্মান পৃষ্ঠা প্রদান করা হয়। এছাড়া অনসাং উইমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ড প্রাপ্ত জেলার বিশিষ্ট সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়াকেও সম্বর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানের শুরুতে “আগুনের পরশমণি, ছোঁয়াও প্রাণে” এই গানের সাথে মঙ্গল প্রদীপ প্রচলন করা হয়। সংবর্ধনা শেষে রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীবৃন্দরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাংটিয়ায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসরের উদ্বোধন পরবর্তী সংবাদ মসজিদ কমিটি নিয়ে বিএনপি নেতা নিহতের ঘটনায় ১৫…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads