ads

রবিবার , ৮ নভেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাংটিয়ায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসরের উদ্বোধন

খবর টি পড়েছেন : ৯১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে রাংটিয়া নাইট ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসরের উদ্বোধন করা হয়েছে। ৭ নভেম্বর শনিবার দিবাগত রাত নয়টায় রাংটিয়া উচ্চবিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের এবারের আসর শুরু হয়।

Shamol Bangla Ads

ঝিনাইগাতীর স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রেজেন্টসে টুর্নামেন্টটির আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে খেলার উদ্বোধক ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেজবাউল হক বাবু। প্রিয় অতিথি ছিলেন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সালেহ আহাম্মদ।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সহসভাপতি মো. হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্যসচিব লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক শামীম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক ও নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুকুন উজ্জামান, যুগ্ম আহ্বায়ক মো. শামিম আহমেদ এবং ‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. জাহিদুল হক মনির। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং টুর্নামেন্টের সফলতা কামনা করেন। পরে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হয় পঞ্চম আসরের খেলা।

Shamol Bangla Ads

আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আয়োজকেরা আরও জানান, রাংটিয়া এলাকার তরুণ স্বেচ্ছাসেবী ও সাংবাদিক মো. সাদ্দাম হোসেনের উদ্যোগে স্থানীয় তরুণ ও এলাকাবাসীর সহযোগিতায় টুর্নামেন্টটির যাত্রা শুরু হয়। ধারাবাহিকভাবে চারটি আসর আয়োজনের পর এবার পঞ্চম আসর অনুষ্ঠিত হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর হাত থেকে শ্রেষ্ঠ গ্রামপুলিশের পুরস্কার নিলেন শেরপুরের… পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় প্রথমমান ও অনন্যমান…