শেরপুরের শ্রীবরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পলিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, থানা ভারপ্রাপ্ত কর্মকতৃা মোহাম্মদ নুরুল আলম, বীরমুক্তিযোদ্ধা শারাফত আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাংবাদিক ফরিদ আহেমদ রুবেল রুকনুজ্জামান প্রমুখ।
এসময় উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা শিল্পকলার সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ দেশাত্ববোধক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে একপ্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়









