ads

শনিবার , ২৪ অক্টোবর ২০২৬ | ২৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ২৪, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ ২ ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৪ অক্টোবর শনিবার ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া জামতলা কলোনী নামক স্থানে ওই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হচ্ছেন ঝিনাইগাতী উপজেলার গোমড়া গ্রামের নুর হকের ছেলে মো. সুলতান মাহমুদ (৩৮) ও কালু মিয়ার ছেলে মিস্টার আলী (৩৬)।

Shamol Bangla Ads

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতাধীন ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা শনিবার ভোরে সন্ধ্যাকুড়া জামতলা কলোনী এলাকায় অভিযান চালায়। ওইসময় ৫০ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করা হয়। জব্দকৃত ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা। একইদিন দুপুরে মদসহ আটক ব্যক্তিদের ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজিদ জানান, শেরপুরসহ সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। সীমান্তে মাদক চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Shamol Bangla Ads

Need Ads