ads

মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জেনে নিন কোন কোন খাবারে পটাশিয়াম রয়েছে

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ

পটাশিয়াম আমাদের শরীরের জন্য একটি অপরিহার্য খনিজ। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের ঠিকমতো কাজ করতে এটি অনেক ভূমিকা রাখে। এর মধ্যে পেশি সংকোচন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর স্নায়ু ফাংশন বজায় রাখা এবং তরল ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সহায়তা করা হচ্ছে পটাশিয়ামের অন্যতম কাজ।

Shamol Bangla Ads

পটাশিয়ামের ঘাটতি হলে হঠাৎ করেই শরীর থেকে প্রচুর তরল হারাতে পারে। ফলে দীর্ঘস্থায়ী বমি, ডায়রিয়া, অত্যধিক ঘাম এবং রক্তক্ষরণের সমস্যা দেখা দিতে পারে।

তাই কম বয়সে শারীরিক বিকাশের সময় পটাশিয়ামের ভারসম্যে খেয়াল রাখা যতটা জরুরি। ততটাই প্রয়োজনীয় মধ্যবয়স পেরিয়ে আসা নারীদের। কারণ সেই সময় শরীরে অস্টিয়োপোরোসিসের মতো সমস্যা দেখা দিতে থাকে।

Shamol Bangla Ads

কোন কোন খাবারে পটাশিয়াম রয়েছে?

ফল: কলা, আম, পেঁপে, পেয়ারা, লেবু জাতীয় ফল, টম্যাটো, অ্যাভোকাডো, স্কোয়াশে রয়েছে পটাশিয়াম।
শাক-সব্জি: শাক পাতা, পাতা আছে এমন সব্জি বা সবুজ রঙের আনাজ যেমন শসা, করোলা, পটল, চিচিঙ্গা, ব্রোকোলিতে রয়েছে পটাশিয়াম।
শিকড়-সব্জি: যে সব গাছের শিকড় সব্জি হিসাবে খাওয়া যায়। যেমন গাজর, বীট, রাঙা আলু, মুলোয় রয়েছে পটাশিয়াম।
মাছ-মাংস-ডিম: পাঁঠার মাংস, মাছ এবং ডিমেও রয়েছে পটাশিয়াম।

দুগ্ধজাত খাবার: দই, দুধ, ছানা, পনির খেলেও তা থেকে পটাশিয়াম মেলে।
ওট্‌স-খই: ওটসে রয়েছে অনেক পটাশিয়াম। এছাড়া খইয়েও রয়েছে পটাশিয়াম।
বাদাম-শুকনোফল-বীজশস্য: পেস্তাবাদাম, নারকেল, কাঠবাদাম এবং বীজ শস্যেও পাটাসিয়াম রয়েছে।
ডাল শস্য: রাজমা, বিনসের দানা, ডালেও রয়েছে পটাশিয়াম।

Need Ads
error: কপি হবে না!