ads

সোমবার , ১৫ ডিসেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিভিল সার্জন প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জে ফারিয়া’র অনির্দিষ্টকালের কর্মবিরতি

খবর টি পড়েছেন : ১৮০
সিভিল সার্জন প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জে ফারিয়া’র অনির্দিষ্টকালের কর্মবিরতি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ওষুধ কোম্পানির ৩২ প্রতিনিধিকে ভ্রাম্যমান আদালত জরিমানা করার ঘটনায় সিভিল সার্জনকে দায়ি করে তার প্রত্যাহার দাবিতে অনির্দিষ্ট কালের কর্মবিরতি শুরু করেছেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। আজ সোমবার সকাল থেকে কর্মবিরতি পালন করায় ফার্মেসীগুলোতে অর্ডার নেওয়া ও ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। পাশাপাশি ডাক্তার ভিজিটও বন্ধ রেখেছেন তারা।
ঘটনার প্রতিবাদে আজ বেলা ১২ টায় গুরুদয়াল সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফারিয়ার প্রধান উপদেষ্টা রুহুল আমীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমাবেশে আজ থেকে অনির্দিষ্ট কালের কর্মবিরতি ঘোষণা করা হয়। সমাবেশ থেকে সিভিল সার্জন ডাক্তার মৃণাল কান্তি পন্ডিতকে প্রত্যাহার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানানো হয়।
এদিকে ফার্মেসীগুলোতে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় জরুরী ওষুধ ও ইনজেকশনের সংকটে দেখে দিয়েছে। রোগীরা বিভিন্ন ফার্মেসী ঘুরেও প্রয়োজনীয় ওষুধ পাচ্ছে না বলে ফার্মেসী মালিকরা জানিয়েছেন।
উল্লেখ্য, রবিবার কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে বিভিন্ন ওষুধ কোম্পানির ৩২ জন প্রতিনিধিকে আটক করে ভ্রাম্যমান আদালত প্রত্যেককে একহাজার টাকা করে জরিমানা করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সরকারী কলেজের ৫০ বছর পূর্তি উত্সব উপলক্ষে… পরবর্তী সংবাদ মুক্তিযুদ্ধে আত্মদানকারী মহাদেবপুরের ৬ শহীদ পরিবারের খবর রাখে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads