কুষ্টিয়া প্রতিনিধি : গর্ভবতী মা ও এক বছরের নিচে শিশুদের মায়েদের রেজিষ্ট্রেশনের মাধ্যমে স্বাস্থ্য সেবা দোঁড়গোড়ায় পৌছানোর লক্ষ নিয়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যসেবা মেলার আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার মিরপুর উপজেলার মশান মাধ্যমিক বিদ্যালয়ে এ মেলার উদ্বোধন করবেন বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান। সভাপতিত্ব করবেন জনসেবা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আতিয়ার রহমান। ডিনেট ঢাকা এর সহযোগীতায় জনসেবা সংস্থার উদ্যোগে আপনজন প্রকল্পে দিনব্যাপী মেডিকল টিম দ্বারা চিকিৎসা ক্যাম্প ও বিনামুল্যে ঔষধ বিতরণ করা হবে।




