শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল জলিল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ২২ জানুয়ারি সোমবার সকালে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে নকলা পৌরসভার কুর্শা মোড়ে ওই ঘটনা ঘটে। জলিল নকলা পৌরশহরের কুর্শা মহল্লার মোহাম্মদ আলীর ছেলে ও পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আব্দুল জলিল সকালে কৃষিজমি দেখভাল করে বাড়ি ফেরার পথে ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি কাভার্ড ভ্যান জলিলকে চাপা দেয়। পরে স্থানীয় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই গাড়ির চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, পরিবাবের পক্ষ থেকে লিখিত আবেদনের প্রেক্ষিতে উর্ধতন কতৃপক্ষের পরামর্শে জলিলের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




