ads

শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬ | ১৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুর্গোৎসব উপলক্ষে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা 

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১৬, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর শুক্রবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শেরপুর জেলা শাখার উদ্যোগে শহরের গোপাল জিউর মন্দির থেকে শোভাযাত্রাটি বের করা হয়।

Shamol Bangla Ads

শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোপাল জিউর মন্দিরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় শহরের বিভিন্ন পূজামণ্ডপের পক্ষ থেকে রঙিন ব্যানার নিয়ে শিশু ও পুণ্যার্থীরা অংশ নেন। এ সময় বিভিন্ন প্রতিমার প্রতিকৃতি ও প্রতীকী পূজামণ্ডপের সাজে শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Shamol Bangla Ads

শোভাযাত্রা শেষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আট শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ আহমেদ, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার ও সদস্যসচিব সুব্রত চন্দ্র দেসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

ষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দুর্গোৎসবকে ঘিরে শেরপুরের বিভিন্ন পূজামণ্ডপে চলছে নানা আয়োজন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads