ads

বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬ | ১৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১৫, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

আলোচনা সভায় বক্তারা অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ওইসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনেয়ারাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আগত অন্যান্য অতিথিবৃন্দ।
এর আগে কয়েকজন দৃষ্টিপ্রতিবন্ধীর হাতে সাদা ছড়ি তুলে দেন জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads