ads

বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬ | ১৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার খোকন চন্দ্র ঘোষ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১৫, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ

কর্মক্ষেত্রে পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ।‎‎ ১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে সদর থানার অফিসিয়াল ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, গত ১ সেপ্টেম্বর শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন খোকন চন্দ্র ঘোষ। দায়িত্ব গ্রহণের পর সেপ্টেম্বর মাসজুড়ে তাঁর নেতৃত্বে এবং থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কার্যক্রম পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন।‎

‎এ অর্জনের প্রতিক্রিয়ায় সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, এই অর্জন এককভাবে আমার নয়; এটি শেরপুর সদর থানার প্রতিটি কর্মকর্তা ও পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রম, সততা এবং সম্মিলিত প্রচেষ্টার ফল। এ জন্য আমি আমার সব সহকর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ‎‎তিনি আরও বলেন, জনগণের সেবা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। এই স্বীকৃতি আগামী দিনে দায়িত্ব পালনে আমাদের আরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads