ads

বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬ | ১৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় মশারি বিতরণ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১৫, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ

শেরপুর জেলা সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় মশারি বিতরণ করেছে জেলা প্রশাসন। ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাজ্জাৎ হোসেনের কাছে ২৫টি মশারি হস্তান্তর করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে আরও মশারি দেওয়ার আশ্বাস দেন তিনি।

Shamol Bangla Ads

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত শেরপুর সদর হাসপাতালে ৩০১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ২৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন ৫৩ জন রোগী। তাঁদের বেশির ভাগই ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেরপুরে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালটি ২৫০ শয্যাবিশিষ্ট হলেও অবকাঠামো ও জনবল এখনো মূলত ১০০ শয্যার হাসপাতালের উপযোগী। ফলে সাধারণ রোগীদের পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। এর সঙ্গে যুক্ত হয়েছে মশারির সংকট। হাসপাতাল থেকে রোগীদের মশারি দেওয়া হলেও সুস্থ হওয়ার পর অনেকে তা বাড়িতে নিয়ে যাওয়ায় সংকট তৈরি হচ্ছে।

Shamol Bangla Ads

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাজ্জাৎ হোসেন বলেন, শয্যাসংকট ও জনবলসংকটের মধ্যেও ডেঙ্গু রোগীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। মশারির সংকটের কারণে রোগীদের প্রয়োজন মেটাতে সমস্যা হচ্ছিল। জেলা প্রশাসকের দেওয়া মশারিগুলো রোগীদের সুরক্ষায় কাজে আসবে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, হাসপাতালে মশারির সংকট বিবেচনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আপাতত ২৫টি মশারি দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও মশারি দেওয়া হবে। এ ছাড়া মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মশারি হস্তান্তরের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, হাসপাতালের সহকারী পরিচালক ডা. জান্নাতুল ফেরদৌস, আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসলিম আরিফ, মেডিসিন কনসালট্যান্ট ডা. আসাদুজ্জামান এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads