ads

বুধবার , ১৪ অক্টোবর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার নতুন কুঁড়িতে নিবন্ধন করেছে ১৬ লাখ খেলোয়াড়

খবর টি পড়েছেন : ২৪৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বুধবার তা নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

নতুন কুঁড়ি স্পোর্টসে কত খেলোয়াড় নিবন্ধন করেছে, আজ জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) ক্রীড়া সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সেই তথ্য দিয়েছেন আমিনুল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের এরই মধ্যে অনলাইনে ১৬ লাখ ২৩ হাজার নিবন্ধন করেছে। সেখানে ৯ লাখের বেশি কিশোর। কিশোরী ৬ লাখের বেশি। শতকরা হিসেব করে দেখেছি ৫০ শতাংশ আমাদের কিশোর। আর অংশগ্রহণ করছে ৪২ শতাংশ মেয়ে। বাংলাদেশের আগামী ক্রীড়াঙ্গনে মেয়েদের যে অংশগ্রহণ, তা দেখে আরও অনেকে উৎসাহিত হবেন। তাদের ঘরের মেয়েরাও যে পারে, তাদেরও হাত ধরে যে বাংলাদেশ এগিয়ে যেতে পারে, সেই আশার আলো সেসব পরিবার দেখতে পায়।’

নতুন কুঁড়ি স্পোর্টসের জন্য দেশের ৪৫৯৯ ইউনিয়ন থেকে দল গঠন করতে ১৪ লাখ ক্রীড়াবিদ প্রয়োজন বলে হিসাব-নিকাশ করে দেখেছেন আমিনুল। ফুটবল, ক্রিকেটসহ ১০ ইভেন্টে প্রয়োজন ১৪ লাখ খেলোয়াড়। ক্রীড়াবিদ বাছাই করতে এরই মধ্যে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

Shamol Bangla Ads

৫ নভেম্বর উদ্বোধন করা হবে নতুন কুঁড়ি সিজন-২। ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা থেকে একযোগে ৫০৩টি উপজেলায় প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আমিনুল। গতবার আট ইভেন্টে নিবন্ধন করেছিল ১ লাখ ৬৮ হাজার ক্রীড়াবিদ। এবার ১০ ইভেন্ট হচ্ছে বলে উল্লেখ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘প্রথমবার যে ৩০৬ ক্রীড়াবিদ পেয়েছি, তাদের নিয়ে আমাদের এরই মধ্যে বিকেএসপিতে ৪০ দিনের একটি প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। যেসব ক্রীড়াবিদকে ফাইনাল রাউন্ডে পুরস্কৃত করেছিলাম, তাদের ৪০ দিনের অনুশীলন সেশনের মধ্য থেকে আমরা বা আমাদের যারা বিকেএসপির কোচ, প্রতিপক্ষ যাঁরা রয়েছেন, তাঁদের মাধ্যমে ১০ ইভেন্টের কার্যক্রম শুরু করতে যাচ্ছি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ আবুধাবি টেস্টে ‘সময় নষ্ট’ করায় শাস্তি পেলেন আফগান… পরবর্তী সংবাদ ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫…