ads

বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬ | ১৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘পাহাড়ি জনপদের কিংবদন্তি আলোর ফেরিওয়ালা সেকান্দার আলী তালুকদার’ শীর্ষক আলোচনা সভা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
অক্টোবর ১৫, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ‘পাহাড়ি জনপদের কিংবদন্তি আলোর ফেরিওয়ালা সেকান্দার আলী তালুকদার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় নালিতাবাড়ীর সেঁজুতি অঙ্গনে একুশে পাঠচক্রের ১৫৫তম আসরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ স্লোগান সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক ও ছোট কাগজ কণ্ঠস্বর-এর প্রধান সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামল। এতে বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠীর নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সুধাংশু কালোয়ার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান এবং সেকান্দার আলী তালুকদারের কনিষ্ঠ ছেলে সাদরুল আহসান মাসুম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতিকর্মী মানিক সাহা।

আলোচকেরা বলেন, সেকান্দার আলী তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনা শেষে তিনি রেলওয়েতে চাকরি পান। তবে সরকারি চাকরিতে যোগ না দিয়ে নিজ এলাকায় শিক্ষার প্রসারে উদ্যোগী হন। নিজের জমি দান করে নালিতাবাড়ীর প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান তারাগঞ্জ উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

Shamol Bangla Ads

বক্তারা আরও বলেন, সেকান্দার আলী তালুকদারের জ্যেষ্ঠ ছেলে স্বাধীনতা পদকপ্রাপ্ত শহীদ নাজমুল আহসান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তাঁর নামে একটি হল রয়েছে। সেকান্দার আলী তালুকদারের মতো শিক্ষানুরাগী মানুষের অবদানে পিছিয়ে থাকা পাহাড়ি জনপদের মানুষ শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পেয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী আমিনুল ইসলাম, শিক্ষক মনি গাঙ্গুলি, শঙ্করী পাঠক, শারমিন আক্তার, তাসমেরী, অমিত চক্রবর্তী, পূজা সরকার, সেতু আচার্য ও সুজাতা প্রমুখ। আলোচনা সভার দ্বিতীয় পর্বে শিশু শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি করে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads