শেরপুরের নালিতাবাড়ীতে সামিউল হক স্পোর্টস একাডেমির আংশিক পরিচালনা ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। ১৪ অক্টোবর বুধবার রাতে একাডেমির চেয়ারম্যান মো. সামিউল হক অনুমোদিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

পরিচালনা পরিষদে সহসভাপতি হয়েছেন মো. আরিফুর রহমান কামাল। সাধারণ সম্পাদক হয়েছেন অভিজিৎ সাহা। যুগ্ম সাধারণ সম্পাদক এস এন তানভীর, সাংগঠনিক সম্পাদক খালেদ হাসান সুজন, কোষাধ্যক্ষ আশিকুজ্জামান আশিক, প্রচার ও মিডিয়াবিষয়ক সম্পাদক সারোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক শাহিন আলম, ক্রীড়া ও ফুটলবিষয়ক সম্পাদক জুনায়েদ শান্ত এবং অভিভাবক ও কল্যাণবিষয়ক সম্পাদক হয়েছেন মামুন ভূঁইয়া।
পরিচালনা পরিষদের কার্যকরী সদস্য হয়েছেন মাহফুজ ইসলাম, হুমায়ুন আহমেদ, আসাদুজ্জামান লালু, শাকিবুল ইসলাম ও সজিবুল ইসলাম। পাঁচ সদস্যের আংশিক উপদেষ্টা পরিষদে রয়েছেন আব্দুল মান্নান সোহেল, মো. সাইফুল ইসলাম, মো. তারিকুল ইসলাম, মঞ্জুরুল আহসান ও শফিকুল আলম। এ ছাড়া তিন সদস্যের সভাপতি মণ্ডলীতে রয়েছেন মোক্তার হোসেন, সায়েদুল ইসলাম ও দূর্জয় হাসান শাকিল।

২০২২ সালের ৬ নভেম্বর প্রতিষ্ঠিত সামিউল হক স্পোর্টস একাডেমি স্থানীয় ফুটবলের মানোন্নয়ন ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করতে কাজ করছে। প্রতিষ্ঠার পর থেকে একাডেমিটি নিয়মিত প্রশিক্ষণ ক্যাম্প ও টুর্নামেন্ট আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।




