ads

বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬ | ১৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিদ্যুৎ স্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
অক্টোবর ১৫, ২০২৬ ১২:২৬ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ১৪ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আহমদনগর এলাকার এ ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া (২৫) ঝিনাইগাতীর গরুহাটি এলাকার মুসলিম উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

স্থানীয়রা জানান, জামাল মিয়া প্রতিদিনের মতো বুধবারও আহমদনগর এলাকার হাসান স্যানিটারি প্রতিষ্ঠানে রাজমিস্ত্রির কাজ করতে যান। সেখানে নির্মাণকাজ চলাকালে তার হাতে থাকা জিআই তারের একটি অংশ অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যায় এবং বিদ্যুৎ স্পর্শে পাশের পুকুরে পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads