ads

বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬ | ১৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ভুয়া পরিচয়পত্রে গ্রামপুলিশের চাকরি করার অভিযোগ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
অক্টোবর ১৫, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নে ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে গ্রামপুলিশের চাকরিতে বহাল থাকার অভিযোগ উঠেছে তোফাজ্জল হোসেন নামে এক গ্রামপুলিশের বিরুদ্ধে। জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ পরিবর্তন করে বয়স কম দেখিয়ে তিনি চাকরি চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন একই ইউনিয়নের গ্রামপুলিশদের সাবেক কমান্ডার (দফাদার) মো. সহিজ উদ্দিন। অভিযুক্ত তোফাজ্জল হোসেন উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মনির উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

অভিযোগ সূত্রে জানা গেছে, তোফাজ্জল হোসেনের একটি জাতীয় পরিচয়পত্রে জন্মসাল ১৯৫৮ উল্লেখ রয়েছে। ওই জন্মতারিখ অনুযায়ী তাঁর চাকরির নির্ধারিত বয়সসীমা অতিক্রান্ত হওয়ার কথা। তবে অভিযোগ রয়েছে, বয়স কম দেখিয়ে চাকরিতে বহাল থাকার উদ্দেশ্যে তিনি ১৯৮১ সালের জন্মসাল উল্লেখ করে আরেকটি জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। এ পরিচয়পত্র ব্যবহার করে চাকরিতে বহাল থাকার পাশাপাশি নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ইউনিয়নের অন্য গ্রামপুলিশদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে বলে জানা গেছে।

গৌরীপুর ইউনিয়নের গ্রামপুলিশদের কমান্ডার মো. সহিজ উদ্দিন অভিযোগ করে বলেন, বর্তমান ইউনিয়ন পরিষদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক থাকার সুবাদে তোফাজ্জল হোসেন প্রতারণার আশ্রয় নিয়ে চাকরিতে বহাল রয়েছেন এবং নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের প্রকৃত তথ্য, নিয়োগের সময় বয়স এবং বেতন-ভাতা গ্রহণের বৈধতা যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে অভিযুক্ত তোফাজ্জল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

Shamol Bangla Ads

গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম পলাশ বলেন, আগের জাতীয় পরিচয়পত্রে বয়সের তথ্যে ভুল থাকায় তা সংশোধন করে পরবর্তী সময়ে নতুন পরিচয়পত্র দাখিল করেছেন তোফাজ্জল হোসেন। তদন্তে সেটি ভুয়া প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাঁর কার্যালয়ে গিয়ে কথা বলতে বলেন।
গ্রামপুলিশের সাবেক কমান্ডার মো. সহিজ উদ্দিন অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads