ads

বুধবার , ১৪ অক্টোবর ২০২৬ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এক কনসার্টে নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ১৪, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ

ব্যান্ডপ্রেমী শ্রোতাদের জন্য বড় খবর বটে। এক মঞ্চে জনপ্রিয় পাঁচ ব্যান্ডকে পাওয়া নিঃসন্দেহে চমকপ্রদ ব্যাপার। তেমনটাই ঘটতে চলেছে ২৩ অক্টোবর, ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায়। এ দিন অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো লিমিটস ইন দ্য জোন’ কনসার্ট। এতে গাইবে তুমুল জনপ্রিয় পাঁচ ব্যান্ড ‘নগরবাউল’, ‘আর্ক’, ‘ওয়ারফেজ’, ‘অর্থহীন’ ও ‘শূন্য’। এছাড়াও একক পরিবেশনায় থাকবেন গিটারিস্ট অনি হাসান ও এ কে রাহুল।

Shamol Bangla Ads

গতকাল শুরু হয়েছে কনসার্টটির টিকিট বিক্রি। ৯৯৯ টাকায় মিলছে টিকিট। পাওয়া যাচ্ছে টিকিফাই ওয়েবসাইটে। জানা গেছে, এক টিকিট দিয়ে ভেন্যুতে দুইবার ঢোকা যাবে না। অর্থাৎ একবার ঢুকে বের হলেই সেটার মেয়াদ শেষ হয়ে যাবে। হাতব্যাগের বাইরে কোনো বড় ব্যাগও রাখা যাবে না সঙ্গে। এছাড়া আরও কিছু শর্তও মানতে হবে, সেসব উল্লেখ রয়েছে টিকিটের ওয়েবসাইটে।

আয়োজক অ্যাডভেন্টর কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্টের যাবতীয় অনুমতি নেওয়া হয়েছে। তাই বড় কোনো বিপত্তি না ঘটলে যথাসময়ে কনসার্ট অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, এই প্রতিষ্ঠান ২০২২ সাল থেকে ‘রক অ্যান রিদম’ সিরিজ কনসার্টটি করে আসছে। এবার অনুষ্ঠিত হবে তাদের পঞ্চম কনসার্ট। সিরিজ কনসার্টটি রক ও মেটাল মিউজিকপ্রেমীদের কাছে দারুণ গ্রহণযোগ্যতা লাভ করেছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads