ads

বুধবার , ১৪ অক্টোবর ২০২৬ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে জেন-জিদের যে আন্দোলন হচ্ছে, তা বাংলাদেশ থেকে অনুপ্রাণিত : নেহা বোরা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ১৪, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ

ভারতে গত কয়েক মাস ধরে উত্তপ্ত রাজনীতির মাঠ। প্রথমে প্রশ্নফাঁসের জেরে দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগে বাধ্য করেন দেশটির তরুণ জেন-জিরা। এখন তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। আর তাদের সঙ্গে এ আন্দোলনে যোগ দিয়েছেন দেশটির বিরোধী রাজনীতিবিদরা। তারা এই লড়াইকে সাধারণ মানুষের ভোটাধিকারের লড়াই হিসেবে অভিহিত করছেন।

Shamol Bangla Ads

আর ভারতের অন্যতম তরুণ নেত্রী ও পরিচিত মুখ নেহা বোরা বলেছেন, তাদের দেশে এখন তরুণ বা জেন-জিদের যে আন্দোলন চলছে তা বাংলাদেশ থেকে অনুপ্রাণিত। তারা বাংলাদেশের তরুণদের দেখানো পথে এগিয়ে যাচ্ছেন। বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ষষ্ঠ জাতীয় কনফারেন্স উপলক্ষ্যে বার্তা দেন নেহা বোরা। সেখানেই এমন মন্তব্য করেন তিনি।

নেহা বলেন, “সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলনে বিপ্লবীয় শুভেচ্ছা। আমরা আপনাদের লাল সালাম জানাই। আমরা সবাই জানি ভারতে এখন যে জেন-জি আন্দোলন চলছে সেটির শুরু হয়েছিল বাংলাদেশে। আপনাদের শুভেচ্ছা আমাদের সেই পথ দেখানো এবং এ দেশের আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা দেখানোর জন্য।”

Shamol Bangla Ads

“আমরা জানি যে বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল সেটি ছিল গণতন্ত্র এবং ভোটাধিকারের জন্য। আজ ভারতেও যেসব তরুণরা আন্দোলন করছেন তারা ভোটাধিকারের জন্য লড়ছেন। আমরা জানি, আপনারা যে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়ছেন, সেটি আমাদের জন্যও একটি লড়াই। আজ আমাদের জেন-জিরাও এই ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়ছে।”

নেহা বোরা বলেন, বাংলাদেশের ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান চাপ ও হুমকির মুখে আছে। ভারতের বিশ্ববিদ্যালয়গুলোও একই অবস্থায় আছে। সেখানে শিক্ষাকে বেসরকারিকরণ করার চেষ্টা করা হচ্ছে, হিন্দুত্ববাদীদের কাছে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা এ বিরুদ্ধে লড়বেন।

তিনি তার বক্তব্যের শেষে বলেন, তার প্রত্যাশা বাংলাদেশ ও ভারতীয় তরুণরা মিলে একটি সম্ভাবনায় দক্ষিণ এশিয়া এবং বিশ্ব গড়তে পারবেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads