চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগর সিংনগর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সিংনগর সীমান্তের ৭৩ নম্বর মেইন পিলারের কাছে একটি ভুট্টা ক্ষেতে ওঁৎপেতে থাকে। এ সময় ভারত থেকে দুই চোরাচালাকারী বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদের ধাওয়া করে। চোরাচালাকারীরা এ সময় দুটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা ব্যাগ তলাশি করে একটি ৬ ইঞ্চি ভারতীয় পিস্তল, দুই রাউন্ড বন্দুকের গুলি ও ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের লে. কর্নেল এস এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




