রামগঞ্জ(লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জ থানা পুলিশ গতকাল বুধবার জমি সংক্রান্ত বিরোধ সংর্ঘষে আবুল খায়ের পাটওয়ারী নামের (৬০) এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় দুই স্কুল ছাত্রসহ ৩ জনকে আটক করেছে। ওই ঘটনায় মৃত বৃদ্ধের বড় ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে গতকাল বুধবার সকালে ৬ জনকে আসামী করে থানা একটি হত্যা মামলা দায়ের করেছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ পৌরসভার বাশঘর গ্রামের পূর্ব পাটওয়ারী বাড়ীর আবুল খায়েরের সাথে পাশ্ববর্তি ডাঃ সফিকুর রহমান ও আবদুল মান্নানের সাথে দির্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে এরেই প্রেক্ষিতে আবুল খায়ের পাটওয়ারী সম্প্রতি রামগঞ্জ পৌরসভার মেয়রের নিকট একটি অভিযোগ দায়ের করে। এরই জের ধরে মঙ্গলবার সকালে বিরোধপূর্ন সম্পত্তিতে আবদুল মান্নান ও ডাঃ সফিকের লোকজন ঘর নির্মান করতে গেলে আবুল খায়ের পাটওয়ারী বাধা প্রদান করলে সংর্ঘষ বেঁধে যায়। এসময় আবুল খায়ের পাটওয়ারী প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয় । বাড়ীর লোকজন তাকে ঐ দিন দুপুরে মুমুর্ষ অবস্থায় রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
সৃষ্ট ঘটনায় রামগঞ্জ থানা পুলিশ ঘটনার সাথে জড়িত থাকায় আবদুল মান্নান (৫০) ছেলে রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণী ছাত্র মোঃ ঈমন (১৫), ও সফিক ডাক্তারের ছেলে শরীফ হোসেন (১৫) কে বাড়ী থেকে আটক করে।




