ads

বুধবার , ২৯ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকায় নালিতাবাড়ীর পাঠাও চালককে গলা কেটে হত্যা : ঘাতক ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ২৯, ২০২২ ২:৫৪ অপরাহ্ণ

রাজধানীর পল্লবী থানার ‘ধ’ ব্লকে রাজা মিয়া (৩০) নামে পাঠাও এর এক চালককে গলা কেটে হত্যা করেছে এক ছিনতাইকারী। এ ঘটনায় ঘাতক ছিনতাইকারী কাউসার আহমেদকে (২২) আটক করেছে পুলিশ। ২৮ জুন মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহত রাজা মিয়ার বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ীর উপজেলার নন্নী ছাইচাকুড়া এলাকায়। রাজা ওই এলাকার মফিজ উদ্দিনের ছেলে। সে রাজধানীর রূপনগর থানার আরামবাগ এলাকায় থাকতো এবং অ্যাপসভিত্তিক মোটরসাইকেল রাইড শেয়ারিং পাঠাও এর মাধ্যমে ভাড়ায় মোটরসাইকেল চালাতো। রাজা জমজ দুই ছেলে সন্তানের জনক। স্ত্রী-সন্তানসহ ও বাবা-মাসহ সে ঢাকাতেই থাকতো।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. আহাদ আলী জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে ওই ছিনতাইকারী কালশী মোড় থেকে পাঠাও চালক রাজা মিয়াকে গাবতলী যাওয়ার জন্য ভাড়া করে। পরে চালাকি করে তাকে পল্লবীর ‘ধ’ ব্লক এলাকায় নিয়ে যায়। এরপর তার কাঁধে থাকা একটি ব্যাগ থেকে ছুরি বের করে রাজা মিয়ার গলা কেটে মোটরসাইকেল, মোবাইল ও টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি। তিনি আরও বলেন, ঘটনার পর বিষয়টি আমরা আশপাশের থানা এলাকায় জানাই।

Shamol Bangla Ads

এ ব্যাপারে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম বলেন, এ ঘটনায় ঘাতক কাউসার আহমেদকে সাভার থানার বিরুলিয়া এলাকার আক্রাইন বাজার থেকে আটক করা হয়েছে। ওই সময় তার কাছ থেকে রাজা মিয়াকে হত্যায় ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল, মোবাইল ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads