ads

মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬ | ৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের প্রবাসী যুবক নিহত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ৬, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশি প্রবাসী যুবক নিহত হয়েছেন। ৬ অক্টোবর মঙ্গলবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন। সাইফুল শেরপুর সদর উপজেলার ফটিয়ামারী পুরাতনপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সাইফুল ইসলাম মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সাইফুল ইসলামের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজনরা তার মরদেহ দ্রুত দেশে আনার জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads