ads

মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬ | ৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী - ফটো কার্ড
অক্টোবর ৬, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার ৪নং তাঁতীহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। ৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, জাহাঙ্গীর আলম,হয়যত আলী, তাঁরা মিয়া প্রমুখ।

Shamol Bangla Ads

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় স্থানীয়রা জানান, জানকিখিলা মধ্যপাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটিতে দীর্ঘদিন থেকে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে আসছেন এলাকার মানুষ। সম্প্রতি কেন্দ্রটি বাতিল করে ,সালমারা জানকিখিলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় স্থানান্তর করার প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের ভাষ্য, নতুন কেন্দ্রটি অনেক ভোটারের বাড়ি থেকে অনেক দূরে। যোগাযোগ ব্যবস্থা সুবিধাজনক না হওয়ায় বয়স্ক, নারী ও প্রতিবন্ধী ভোটারদের কেন্দ্রে যেতে ভোগান্তি পোহাতে হবে। এতে তাঁদের ভোটাধিকার প্রয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। তাই তারা পুরাতন এ কেন্দ্রেই ভোট দিতে চান।

Shamol Bangla Ads

মানববন্ধন শেষে এলাকাবাসী সালমারা জানকিখিলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় স্থানান্তরিত কেন্দ্রেটি ব্যবস্থা বাতিল করে পূর্ব জানকিখিলা মধ্যপাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আরও কর্মসূচি দেওয়ার কথাও জানান তাঁরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads