ads

সোমবার , ৫ অক্টোবর ২০২৬ | ৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কলাবাগান কেটে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ৫, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে নিজেদের কলাবাগান নিজেরাই কেটে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ এবং মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সোমবার দুপুরে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধা মো. সোলাইমানের কন্যা মোছা. সুফিয়া বেগম শেলী ও তার পরিবারের সদস্যগণ।

Shamol Bangla Ads

লিখিত বক্তব্যে সুফিয়া বেগম শেলী বলেন, সম্প্রতি আমার চাচাতো ভাই-বোন মো. আরাফ আল বেহেস্তী, সারোয়ার জান্নাতি লাকী, মোছাঃ ফারহানা পারভীন, মোছাঃ শেহেলী পারভীন ও মোছাঃ শাহানেওয়াজ পারভীন গংরা আমাদের জমি দখল ও চাষাবাদ করে আসছিল। সম্প্রতি আমরা জমির কাগজপত্র দেখিয়ে ওই জমিতে নিজেরা চাষাবাদ শুরু করি। এরপর থেকে তারা আমাদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে তারা নিজেরাই নিজেদের কলাবাগান কেটে আমার বৃদ্ধ বাবা, ঢাকায় চাকরিরত আমার ভাই এবং একজন দিনমজুর ও প্রতিবন্ধীসহ ৮ জনের নামে মামলা দেয়।

ওই মামলায় পুলিশ আমার ভাই মেহেদী হাসান প্রিন্সসহ দুজনকে গ্রেফতার করার পর তারা জামিনে বেরিয়ে আসে। এতে তারা ক্ষিপ্ত হয়ে একটি সংবাদ সম্মেলন করে আমার বাবাকে ভূয়া মুক্তিযোদ্ধা দাবি করাসহ চোরাচালানকারী বলে মিথ্যাচার এবং মানহানী করে। আমরা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের স্বজন শান্তি বেগম, ছন্দা বেগম, কালু মিয়া, স্বপন মিয়া ও লাভলু মিয়াসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads