ads

সোমবার , ৫ অক্টোবর ২০২৬ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের শুভেচ্ছা জানাল উত্তরণ অ্যালামনাই

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ৫, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে শিক্ষকদের সম্মাননা ও শুভেচ্ছা জানিয়েছে উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আজ সোমবার (৫ অক্টোবর) উত্তরণ পাবলিক স্কুলে আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষকদের হাতে শুভেচ্ছাপত্র ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

Shamol Bangla Ads

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান। বক্তব্য দেন উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক মনির, শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সিএইচএস এডুকেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান রাজু, আইডিয়াল পাবলিক স্কুলের পরিচালক মো. আব্দুল জলিল, আপন শিক্ষা পরিবারের পরিচালক মো. রহমত আলী, উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একজন শিক্ষার্থীর জীবনে সাফল্যের পেছনে শিক্ষকদের অবদান সব সময় স্মরণীয় হয়ে থাকে।

Shamol Bangla Ads

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক মনির বলেন, আমাদের জীবনের অর্জনের পেছনে বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকদের অবদান অপরিসীম। শিক্ষকরা শুধু বইয়ের পাঠ শেখান না, তাঁরা আমাদের মানুষ হওয়ার শিক্ষা দেন। তাঁদের প্রতি আমাদের ঋণ কখনো শোধ হওয়ার নয়। তিনি বলেন, সাবেক শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সম্পর্ক আরও দৃঢ় করা এবং তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষকদের হাতে শুভেচ্ছাপত্র ও উপহারসামগ্রী তুলে দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা।
উল্লেখ্য, প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। শিক্ষকদের অবদান ও শিক্ষার গুরুত্বকে স্মরণ করে দিবসটি পালন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads