ads

শনিবার , ৩ অক্টোবর ২০২৬ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ৩, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে শেরপুরে ৩ মাসব্যাপী বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ৩ অক্টোবর শনিবার সকালে শেরপুর পৌরসভার উদ্যোগে শহরের শিংপাড়া মোড় থেকে মধ্য শেরী পর্যন্ত সড়কের দুই পাশে ড্রেন ও আগাছা পরিষ্কারের মধ্য দিয়ে ওই অভিযান পরিচালনা করা হয়।

Shamol Bangla Ads

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ওইসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, সাবেক পৌর কাউন্সিলর কাজী মতিউর রহমান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, স্কাউটের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, স্কাউটস, আজকের তারুণ্য সংগঠনের সদস্যগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুধীজন এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশ, ড্রেন ও জলাশয়ে যেন পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে। তিনি বলেন, স্থানীয়ভাবে ড্রেন, জলাশয় ও বাড়ির আশপাশের ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার রাখলে ডেঙ্গুর প্রজননস্থল কমানো সম্ভব। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

Shamol Bangla Ads

পৌরসভা সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শেরপুর শহরের বিভিন্ন স্থানে আগামী তিন মাস এ ধরনের বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি পৌর এলাকার বাসিন্দাদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads