ads

শনিবার , ৩ অক্টোবর ২০২৬ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বিভিন্ন পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
অক্টোবর ৩, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের জন্য জিআর (জেনারেল রিলিফ) চাল বিতরণ করা হয়েছে। ৩ অক্টোবর শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে ওইসব চাল তুলে দেন প্রধান অতিথি শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসব নয়; এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতিরও প্রতীক। সবাই মিলেমিশে উৎসব উদযাপন করলে এর আনন্দ আরও বহুগুণ বেড়ে যায়। তিনি আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে পূজা মণ্ডপের প্রতিনিধিরাও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. খোরশেদুর রহমানসহ বিভিন্ন পূজা মণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads