ads

শনিবার , ৩ অক্টোবর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় নদীভাঙন এলাকা পরিদর্শন ও খালে মাছের পোনা অবমুক্তকরণ

খবর টি পড়েছেন : ২১০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী ও জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ২ অক্টোবর শুক্রবার নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী রেহাই অষ্টধর গ্রামে ওই পরিদর্শনে যান তারা।
ওই সময় তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নদীভাঙন পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে অবহিত হন।

Shamol Bangla Ads

পরে পাঠাকাটা ইউনিয়নের সদ্য পুনঃখননকৃত খালে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদের উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর মৎস্যসম্পদভিত্তিক জীবিকার সুযোগ সম্প্রসারণে গুরুত্বারোপ করা হয়।

ওই সময় অন্যান্যের মধ্যে জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত ধর, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক ও মৎস্যজীবী সমাজের প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রদল নেতার ওপর… পরবর্তী সংবাদ শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads