ads

শনিবার , ৩ অক্টোবর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে নালিতাবাড়ীর ১২১ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

খবর টি পড়েছেন : ২৪২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ অক্টোবর শনিবার সকাল থেকে এ কর্মসূচি পালন করা হয়।

Shamol Bangla Ads

কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গণ, শ্রেণিকক্ষের আশপাশ ও মাঠসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে মশার প্রজননস্থল হতে পারে—এমন জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র ও আবর্জনা অপসারণ করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করা এবং বিদ্যালয় ও বাড়ির আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করা হচ্ছে।

Shamol Bangla Ads

কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাদিকুল ইসলাম বলে, ‘স্যার-ম্যামরা বিদ্যালয় পরিষ্কার করার জন্য আজ আসতে বলেছিলেন। পরে আব্বু আমাকে স্কুলে দিয়ে গেছে। সবার সঙ্গে মিলে বিদ্যালয় পরিষ্কার করে খুব ভালো লাগছে। এখন থেকে বাসাতেও আমি পরিষ্কার করব।’

উপজেলা প্রাথমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘প্রশাসন ও শিক্ষা অফিসের নির্দেশনায় আজ একযোগে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা মিলে পরিচ্ছন্নতা অভিযান পালন করেছি।’

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রতন দাস বলেন, ‘ইউএনও স্যারের নির্দেশনায় আজ আমাদের অফিসের আশপাশসহ উপজেলার ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে শিক্ষক-শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর শনিবারকে গ্রিন ডে হিসেবে পালনের উদ্যোগের ধারাবাহিকতায় আজ উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বিভিন্ন পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন… পরবর্তী সংবাদ শেরপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের ক্যাশলেস বাংলা কিউআর সার্ভিসের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads