ads

শুক্রবার , ২ অক্টোবর ২০২৬ | ২ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রদল নেতার ওপর হামলা, বিচার দাবি

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ২, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ণ

শেরপুরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সরকারি কলেজ ছাত্রদল ও ডা. সেকান্দর আলী কলেজ ছাত্রদলের আয়োজনে ২ অক্টোবর শুক্রবার বিকেলে শহরের গৌরপুর চার রাস্তা মোড়ে সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এসময় শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান রাব্বি লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি তিনি ও ডা. সেকান্দর আলী কলেজ ছাত্রদলের সভাপতি স্বাধীন মিয়াসহ বেশ কয়েকজন এলাকায় মাদক নির্মূলে সভা-সমাবেশসহ নানা কার্যক্রম শুরু করেছিলেন। এরই জের ধরে গত ৩০ সেপ্টেম্বর রাতে গৌরীপুর ব্র্যাক অফিসসংলগ্ন এলাকায় স্বাধীন ও তার উপর হামলা চালায় শুকুর আলীসহ বেশ কয়েকজন। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় স্থানীয় রফিকুল ইসলাম, শুকুর আলী, সাইফুল ইসলাম, রানা, শফিকুল, বাকুল, খোকন, কুরবান, কাকন, জসিম, সাঈম, আলী হোসেনসহ বেশ কয়েকজনের নামে সদর থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। সংবাদ সম্মেলনে হামলায় জড়িত মূল হোতাসহ অন্যদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল কোরাইশী, ও ডা. সেকান্দর আলী কলেজ ছাত্রদলের সভাপতি স্বাধীন মিয়া, সাধারণ সম্পাদক মো. সৌরভ হাসান, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, বিএম কলেজ ছাত্রদলের সভাপতি স্বাধীনুর ইসলাম শ্রাবণ, কসবা বিএম কলেজ ছাত্রদলের সভাপতি ঝলক আহমেদসহ দুই কলেজ ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads