ads

শুক্রবার , ২ অক্টোবর ২০২৬ | ২ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সীমান্তে সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিক জব্দ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ২, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বিজিবি। ২ অক্টোবর শুক্রবার উপজেলার হারিয়াকোনা সীমান্ত এলাকায় অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টার সময় এসব জব্দ করে বিজিবি।

Shamol Bangla Ads

বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোরে শ্রীবরদী উপজেলার হারিয়াকোনা সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারত থেকে বিপুল পরিমাণ কসমেটিকস সামগ্রী পাচারের চেষ্টা করে চোরাকারবারিরা। গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে কর্ণঝোরা বিওপির বিজিবির টহল দল এসব কসমেটিকস জব্দ করে।  তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

জব্দকৃত কসমেটিকস এর মধ্যে রয়েছে ভারতীয় বডি স্প্ল্যাশ, পন্ডস সুপার লাইট ক্রিম, নিভিয়া ক্রিম, সিসা অয়েৰ ইত্যাদি। এসব কসমেটিকসের বাজার মূল্য আনুমানিক ১১ লাখ ৭৬ হাজার টাকা।

Shamol Bangla Ads

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads