ads

শুক্রবার , ২ অক্টোবর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনাা সভা

খবর টি পড়েছেন : ১০৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২ অক্টোবর শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

আলোচনায় উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবনী চিন্তার প্রসার, প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানে সময়, শ্রম ও সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উৎপাদন ও সেবার মান বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ফজলুল হক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা আবদুল বাতেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রূপন, উপজেলা বিএনপির সদস্যসচিব সাইফুল ইসলাম, এনসিপির সভাপতি ইঞ্জিনিয়ার লিখন মিয়া, জেলা যুবদলের সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা ও সাধারণ সম্পাদক মো. শওকত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিল্প-কারখানার স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

বক্তারা বলেন, উৎপাদনশীলতা শুধু উৎপাদনের পরিমাণ বাড়ানোর বিষয় নয়; কম সময়, শ্রম ও সম্পদ ব্যবহার করে মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করাও এর গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও দক্ষ জনশক্তির সমন্বয়ে কর্মপরিবেশকে আরও কার্যকর ও গতিশীল করতে হবে।

আলোচনা সভায় উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে স্থানীয় শিল্প ও ব্যবসা খাতকে আরও শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কচি কণ্ঠের আসরের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা… পরবর্তী সংবাদ শ্রীবরদী সীমান্তে সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads