ads

সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৩০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, তথ্য অধিকার আইন জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার পাশাপাশি জবাবদিহিতা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিজিটাল যুগে অপতথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়ের, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় বক্তারা তথ্য অধিকার আইন বাস্তবায়ন, তথ্যপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং সচেতনতা সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন। ওইসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, তথ্য অধিকার বিষয়ক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সুধীজন অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ব্রহ্মপুত্র নদ থেকে অটোরিকশা চালকের ভাসমান লাশ… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ প্রধান শিক্ষকের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads