ads

সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ব্রহ্মপুত্র নদ থেকে অটোরিকশা চালকের ভাসমান লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ

শেরপুরে পুরাতন ব্রক্ষপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ভাগলগর এলাকায় নদের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম হাফিজুর রহমান রাসেল (৩৬)। তিনি জামালপুর জেলা শহরের পাথারিয়া গজপাড়া এলাকার বাদল মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সদর উপজেলার ভাগলগড় এলাকায় ব্রক্ষপুত্র নদের পানিতে এক যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads