শেরপুরের শ্রীবরদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধের পর চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যু হয়েছে। ২৭ সেপ্টেম্বর রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী সৌরভ মাস্টার ওরফে হিটনাল মারা যান। তিনি উপজেলার হালগড়া এলাকার বাসিন্দা ও হালগড়া শিশু একাডেমি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর বিকেলে হঠাৎ বসত ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে স্বামী- স্ত্রী দুজনই গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী সৌরভ মাস্টার রবিবার রাত ৯ টায় মৃত্যুবরণ করেন।
সৌরভ মাস্টারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন খড়িয়াকাজিরচর ইউনিয়নের হালগড়া গ্রামের ইউপি সদস্য মোঃ রনি মিয়া।




